২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৬ সেপ্টেম্বর

বিশ্বজিৎ হত্যামামলার প্রধান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 12:22 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম আকন্দের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান এ দিন ধার্য করেন।

গত রোববার জবানবন্দি দেয়ার পর মাহবুবকে তিন দিন ধরে জেরা করেন আসামিদের আইনজীবীরা।

বহুল আলোচিত এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে মঙ্গলবারও কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তারা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এ এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা ও গোলাম মোস্তফা।

মামলার পলাতক আসামি ১৩ জন। আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী।