২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

চট্টগ্রামে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহারের অভিযোগে পানি প্রস্তুতকারী ও বিস্কুট উৎপাদনকারী সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার নগরীর ইপিজেড, বন্দর ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্থাটির উপ-পরিচালক (মেট) শওকত ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মিনারেল ওয়াটার উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে রহমান এন্টারপ্রাইজ ও আল-মদিনা ড্রিংকস অ্যান্ড বেভারেজ, এভারগ্রিন ড্রিংকস অ্যান্ড বেভারেজ এবং আলী শাহ ওয়াটার অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির (ব্রান্ড একুশে পাস) বিরুদ্ধে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করা হয়।

পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে বিস্কুট, পাউরুটি, চানাচুর ও দই উৎপাদন করায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এগুলো হলো- রাববি ফুড প্রোডাক্টাস, ওভেন ফ্রেশ ও লাক্সারী ব্রেড অ্যান্ড বিস্কুট।