২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিকার খর্বকারীকে প্রতিহত করা হবে’

জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

“বিএনপি বলছে তারা তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতেও দেবে না। নির্বাচনে যাওয়া না যাওয়া তাদের ব্যাপার। কিন্তু ভোটাধিকার প্রয়োগ করা জনগণের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার যারা খর্ব করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিছু অসুরের আবির্ভাব ঘটেছে। সমাজে শান্তিশৃঙ্খলা স্থাপন এবং গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে এ অসুরকে সর্বাত্মকভাবে দমন করা হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক ফণিভূষণ মজুমদার, পূজা উদ্যাপন পরিষদ সভাপতি সন্তোষ চন্দ্র সেন প্রমুখ।