২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কামাল বেপারীর স্ত্রী বিউটি বেগম (৩০) ও তার ছেলে ফেরদৌস (২)।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বিউটি ও তার ছেলে টেম্পু থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশালগামী একটি ট্রাক বিউটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি এবং তার কোলে থাকা ফেরদৌস মারা যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।