২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতার ১৭ বছর দণ্ড

অবৈধ অস্ত্র রাখার অপরাধে বরিশালের ছাত্রলীগের সাবেক এক নেতাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার আসামীর উপস্থিতিতে এ রায় দিয়েছেন বরিশাল বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান।

দণ্ডপ্রাপ্ত মুকিতুজ্জামান রনি (২৮) ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিরেন বলে জানিয়েছেন ওই কমিটির আহ্বায়ক মিলন ভূইয়া।

বিশেষ ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন জানান, ২০১২ সালের ১৭ জুলাই রাতে নগরীর রাজা বাহাদুর সড়ক এলাকা থেকে সন্দেহজনকভাবে রনি ও তার বন্ধু শাহাদাত হোসেন সৌরভকে আটক করে র‌্যাব।

এ সময় দেহ তল্লাশি করে রনির কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পর দিন ১৮ জুলাই র‌্যাবের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে রনি ও শাহাদাতকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।

একই বছরের ৭ অগাস্ট থানার এসআই এআর মুকুল রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বিচারক।