২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইমারি শিক্ষকদের কর্মবিরতি পালিত

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার দেশের ৮০ ভাগ বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হয়েছে বলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন।

এ আন্দোলনের অংশ হিসেবে নীলফামারীতে ৪৭২টি স্কুলের শিক্ষকরা কর্মস্থলে উপস্থিত থাকলেও শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ।

“আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।”

এর মধ্যে সরকার দাবি বাস্তবায়ন না করলে পরদিন থেকে সারাদেশের মতো নীলফামারীর স্কুলগুলোয় তালা ঝোলানো হবে বলেও জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ, প্রধান শিক্ষকের বেতন স্কেলের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন প্রদান এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।