চাঁদপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ
চাঁদপুর শহরে সোমবার জামায়াত ও শিবির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সকাল সাড়ে ১০টারবাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ গুলি ও এক রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে।
পরে ঘটনস্থাল থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহরের স্বর্ণখোলা রোড থেকে প্রায় শতাধিক জামায়াত ও শিবির নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তারা কয়েকটি হাতবোমা ফাটায় তারা। এ সময় তারা গাড়ি ভাংচুরের চেষ্টাও চালায় এবং পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
