২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় শক্তির উত্থান অনিবার্য: আসম রব

দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে শাসনতান্ত্র হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:53 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

রোববার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে জেলা জেএসডি আয়োজিত জনসভায় আওয়ামী লীগ-বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দুই দলের পরিবর্তে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান এখন অনিবার্য।

“সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে।”

এতে গণতন্ত্র নস্যাতের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করছেন তিনি।

আওয়ামী লীগ আগেও সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এক দলীয় শাসন কায়েম করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপন্ন করেছিল বলে উল্লেখ করেন তিনি।

সভায় জেএসডির জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম পাটোয়ারী সভাপতিত্ব করেন।