২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি পর্যটককে ঢাকায় স্থানান্তর

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতকর্মীদের ঢিলে আহত জাপানি মহিলা পর্যটককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 10:34 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার একটি ফ্লাইটে শিহো নিশিয়ামাকে (৩১) ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহীদুল গণি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চমেক হাসপাতালে আহত শিহোকে সর্বোচ্চ সেবা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে হরতাল সমর্থকদের ঢিলে চোখে আঘাত পান ওই জাপানি পর্যটক। রাত দেড়টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে জাপানি দূতাবাসের চট্টগ্রামের অনারারি কনসাল জেনারেল নুরুর ইসলাম তাকে দেখতে চমেক হাসপাতালে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, বাসের জানালার কাঁচ ভেঙে ঢিল ওই পর্যটকের চোখে আঘাত করে। ফলে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।