২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকলে ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শায় শুক্রবার একটি পাটকলে ফিতায় জড়িয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

উপজেলা সদরে আফিল জুট উইভিং মিলে নিহত মিন্টু (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার বাইসা গ্রামের আনসার আলীর ছেলে।

শার্শা থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলে কাজ করার সময় সকালে মিন্টু অসাবধানতাবশত ফিতার সঙ্গে জড়িয়ে যান।

মিলের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।