২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের মুক্তি দাবিতে বিক্ষোভ করবে জামায়াত

সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আব্দুল কাদের মোল্লার মুক্তিসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 09:22 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহিমের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে সরকারি তাণ্ডব, নৈরাজ্য, জেল-জুলুম, নির্যাতনের প্রতিবাদ এবং আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতাদের নেতাদের মুক্তি, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সরকারের পদত্যাগের দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

যুদ্ধাপরাধের দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দেয়া রায়ে ‘মিরপুরের কসাই’ হিসেবে পরিচিত কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল।

Image
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন সাজার রায়ের পর আব্দুল কাদের মোল্লাকে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন সাজার রায়ের পর আব্দুল কাদের মোল্লাকে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

ওই রায়ের পর জামায়াত নেতার ‘বিজয়’ চিহ্ন প্রদর্শনের প্রতিক্রিয়ায় দেশব্যাপী গণজাগরণের প্রেক্ষাপটে সংশোধিত আপিল আইনে গত ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের রায় হয়।

ওই রায়ের পরও দুই দিন হরতাল ডাকে দলটি।

সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম এরই মধ্যে জানিয়েছেন, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অনুলিপি পেলেই যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে।