২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বাস খাদে, নিহত ১

ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত বিশ জন নির্মাণ শ্রমিক।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দাঘাটা এলাকায় এ দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওই সময় বাসে থাকা শ্রমিক সরদার তৈয়ব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতক্ষীরা থেকে ৫২ জন শ্রমিক বহনকারী বাসটি অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে বাস একজনকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

কাঠলিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।