ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে আগুন
ব্রাহ্মণবাড়িয়া শহরে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে আগুনে দু্টি কক্ষ পুড়ে গেছে।
উত্তর মৌড়াইল এলাকায় বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এ সময় ভীত সন্ত্রস্ত হয়ে নামার সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, বহুতল এ ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের খবর শুনে হুড়োহুড়ি করে পাঁচজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
