২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

রাজধানীর সূত্রাপুরে নির্মাণাধীন একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 10:18 AM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শুক্রবার প্রথম প্রহরে সদর ঘাটের কাছে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৪) ও মো. নওয়াব (২৫)।

সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ‘ইস্ট বেঙ্গলের’ ১০ তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে শেকলের লিফটে একটি যন্ত্র নামানোর সময় শিকল ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যান।

হাবিবুরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং নওয়াবকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাবিবুরের বাড়ি ঝালকাঠী জেলায়। নওয়াবের বাড়ি শরীয়তপুরে।