২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ বারে জয় সরকারবিরোধীদের

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদেই জয়ী হয়েছে সরকাবিরোধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

সভাপতি হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিদ্রোহী প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফোরামের প্যানেলের প্রার্থী জাকির হোসেন।

অর্থ সম্পাদকসহ কয়েকটি পড়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সমিতির ৮৯০ জন ভোটরের মধ্যে ৮৫৪ জন  ভোট দিয়েছেন।

নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরামের দুটি প্যানেল অংশ নেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাখাওয়াত খান এবং তিনি বিজয়ীও হয়েছেন।

ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি পদে সরকার হুমায়ূন কবীর, সহসভাপতি মশিউর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান শিমুল, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবদুস সামাদ মোল্লা এবং সদস্য-আনোয়ারুল আলম রিপন, জুবের আলম জীবন ও নজরুল ইসলাম মাসুম।

সমন্বয় পরিষদর থেকে নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক আলা উদ্দিন আহমেদ, আপ্যায়ন সম্পাদক জিএম ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক দেলোয়ারা বেগম রীনা, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, সদস্য- এমদাদ হোসেন সোহেল ও আসাদুর রহমান বিপ্লব।

রাতে অন্য পদের ফলাফল এলেও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং সমাজ সেবা সম্পাদক পদে ভোট গণনা তখনো শেষ হয়নি।