২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এক পরিবারের চার জনকে কুপিয়ে আহত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শ্বশুর-শ্বাশুড়ি-শ্যালক ও স্ত্রীকে ছুরিকাঘাতের দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বোচাগঞ্জ থানার ওসি রাফিউল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার আটগাঁও ইউনিয়নের বড় বালিহাড়া গ্রামের বাসিন্দা পানব চন্দ্র রায় (৫২), তার সইমা বালা (৪৮), ছেলে সুবত (২০) ও মেয়েকে যাত্রী বালা রায়কে (৩৫) কুপিয়ে আহত করে তার জামাই বাংরু চন্দ্র রায় (৩৮)।

আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন  সইমা বালাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে এলাকাবাসী হামলাকারী বাংরুকে  আটক করে পুলিশে দেয়।

আহত পানব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকেই  বাংরু ও যাত্রী  তার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছিল। সকালে সে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় যাত্রীকে বাঁচাতে গেলে অন্যদেরও ছুরিকাঘাত করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।