২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এক গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ইপিজেড থানার হক সাহেবের গলির সেলিম জমিদারের ভাড়া ঘর থেকে পুলিশ প্রিয়া (১৭) নামে ওই গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করা হয়।

ইপিজেড থানার ওসি আবুল মনসুর স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাজে যাওয়ার সময় তার সহকর্মীরা ডাকাডাকি করলে সে পরে যাবে বলে জানায়।

পরবর্তীতে আশেপাশের ভাড়াটিয়ারা ঘরের ভেতর প্রিয়ার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

ওই ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হয়। আমি জীবনে কাউকে সুখ দিতে পারিনি।”

গার্মেন্টকর্মী প্রিয়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় লিজেন্ড গ্রুপের একটি কারখানায় মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করত।

তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার তিতলিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।