২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তা আহত

বরিশালের বানারীপাড়া উপজেলায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

এরা হলেন- বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার, উপ-পরিদর্শক (এসআই) মোতালেব জোমাদ্দার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনায় এক ছাত্রদলকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, জামায়াত-শিবির কর্মীরা বাসস্ট্যান্ডের কাছে চার রাস্তার মোড়ে গাছের গুড়ি ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের সঙ্গে ছাত্রদলের কয়েকজন কর্মীও ছিলেন।

অবরোধ তুলতে গেলে হরতালকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ তিন কর্মকর্তা আহত হন।

এ সময় জামায়াতকর্মী মতিউর রহমান, শিবিরকর্মী সবুজ, রাকিবুল, নাজমুল ইসলাম ও হাসিবুর রহমান এবং ছাত্রদলকর্মী রনি খানকে গ্রেপ্তার করা হয়।