২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর থেকে শুরু

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষার আবেদন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

তিনি আরো জানান, মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবে। ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd এ  পাওয়া যাবে।