২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুই অভিযানে ১২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার রাতে লেঙ্গুর বিল এবং বুধবার ভোরে মৌলভীপাড়া এলাকায় এ দুই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে লেঙ্গুর বিলে একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি সাত হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

আটক বাবুল স্থানীয় সোলতানের ছেলে এবং সেলিম চট্টগ্রামের রাউজানের হিঙ্গলা গ্রামের প্রয়াত জহির মিয়ার ছেলে।

এদিকে, বুধবার ভোরে মৌলভীপাড়া থেকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক হন মোহাম্মদ হোসেন (২৫)।

মোহাম্মদ হোসেন ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, এ ব্যাপারে পৃথক দুইটি মামলা করা হয়েছে।