গাজীপুরে কলেজ ক্রীড়ায় চ্যাম্পিয়ন সুমন
গাজীপুর জেলা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মালো চ্যাম্পিয়ন হয়েছেন।
প্রতিযোগিতায় তিনি দ্রুততম মানব হওয়ার গৌরবও অর্জন করেন।
সুমন ১০০ মিটার দৌড়ে প্রথম, দীর্ঘ লাফে প্রথম ও লাফ-ঝাঁপে দ্বিতীয় হন।
মঙ্গলবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুন অর রশীদ তাকে পুরস্কার দেন।
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা।
