দিনাজপুর কলেজে ফ্যান পড়ে আহত ৩ শিক্ষার্থী
দিনাজপুর সরকারি কলেজে বুধবার দুপুরে সিলিং ফ্যান পড়ে দুই ছাত্রীসহ তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
এরা হলেন রহিমা আফরোজ রুমা, ফরিদা পারভীন ও ইন্দ্রজিৎ।
রহিমা আফরোজকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কলেজের রসায়ন বিভাগের শিক্ষক রাশেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রসায়ন বিভাগের ক্লাস চলাকালে দুপুর ১টার দিকে হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীদের উপড় পড়ে।
এতে রসায়ন বিভাগের শিক্ষার্থী আহত হন।
রহিমা আফরোজ মাথায় আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
