২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পিকেটিংয়ের সময় আটক ১০

জামায়াতের হরতালের প্রথমদিন বুধবার চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৬টায় শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা ও মেহার ডিগ্রি কলেজের সামনে জামাত-শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং করে। এ সময় আটজনকে আটক করে পুলিশ।

একই সময় চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা বাজার এলাকায় পিকেটিংয়ের সময় একজনকে আটক করা হয়।

এছাড়া সকাল ৭টায় সদর উপজেলার গাছতলা এলাকায় টায়ারে আগুন দিয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধের চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ।

সকাল থেকে সাড়ে ৬টা মধ্যে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ডিসি অফিসের সামনে, হাজী মহসিন রোডের ডিএন হাইস্কুলের সামনে ও জেএমসেন গুপ্ত রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেয় জামায়াত শিবিরকর্মীরা।

এদিকে হরতালে চাঁদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচলা বন্ধ রয়েছে। লঞ্চ চলছে সীমিত।

সরজমিনে দেখা গেছে, হরতালে স্কুল কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। নাশকতার আশঙ্কায় বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।