ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে ছুরিকাঘাতে নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুল হালিম (২৮) মানিকপুর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বুকে ও শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
হালিম মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে গ্রামবাসী খালে লাশ দেখে থানায় খবর দেয়।
তাৎক্ষণিকভাবে হত্যার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
