২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুলিশ-পিকেটার সংঘর্ষ

কুমিল্লার লাকসাম উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে হরতাল সমর্থকদের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সকালে কুমিল্লা-চাঁদপুর সড়কে পরানপুরে এ সংঘর্ষে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পর সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি।

লাকসাম থানার ওসি আবুল খায়ের বলেন, সকাল ১০টার দিকে জামায়াত-শিবির সমর্থকরা রাস্তায় অবরোধ দিলে পুলিশ বাধা দেয়।

এ সময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।