ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের সুজাতপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন জোবাইর হোসেন রাকিব (২৭)।
রাকিব সুজাতপুর গ্রামে মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং সোনাগাজীর বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রাকিব নিজের ঘরে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র দাস বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মারা যাওয়ার খবর তিনি শুনেছেন।
