২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে আজিজল হক (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:46 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার দুপুরে মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিজল উপজেলার মোহনপুর গ্রামের কছের আলীর ছেলে।

স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদিন জয় বলেন, ১০/১২ জন জেলের সঙ্গে মাছ ধরার সময় বজ্রপাতে আজিজল ও তার ভাই রহমত আলী গুরুতর আহত হন।

হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি কেউ অবগত করেনি বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম।