চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইনজেকশন চুরি
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রায় দেড় হাজার ইনজেকশন চুরি হয়েছে।
রোববার রাতের কোন একসময় এ ঘটনা ঘটলে এ ব্যাপারে এখনো পুলিশে অভিযোগ দেয়নি কর্তৃপক্ষ।
চাটমোহর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টোরকিপার শামসুল হক রোববার অফিস শেষে কক্ষে তালা লাগিয়ে যান।
“চোর স্টোর রুমের ভেনটিলেটার ভেঙ্গে ১ হাজার ৪৩৭ পিস ইনজেকশ নিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি জানা যায়।”
হাসপাতালে দুইজন নৈশ প্রহরী থাকতে কিভাবে চুরির ঘটনা ঘটলো তা বোধগম্য নয় মন্তব্য করে ফিরোজ উদ্দিন আহমেদ আরো বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্টোরকিপার শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্টোররুম খুলে দেখি রুমের ভেন্টিলেটরের লোহার পাত ভাঙ্গা ও আলমিরা খোলা। আলমিরা থেকে ১ হাজার ৪৩৭ পিস ইনজেকশন নেই।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় কোন অভিযোগ দেয়নি।
