চট্টগ্রামে মদ-বিয়ারসহ মাইক্রোবাস আটক
চট্টগ্রামে মদ ও বিয়ারসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
এসময় গাড়ি চালক রেজা পারভেজকে (৩২) গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, মঙ্গলবার গভীর রাতে নগরীর মোহরা এলাকা থেকে মদও বিয়ারসহ মাইক্রোবাসটি আটক করা হয়।
তিনি বলেন, কালুরঘাট সেতু থেকে নামার সময় নোহা মাইক্রোবাসটিকে থামার সংকেত দেয়া হলেও চালক গাড়ি না থামিয়ে দ্রুত চলে যায়। পরে ধাওয়া করে মোহরা এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।
মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ১১০০ ক্যান বিয়ার এবং ৯২ বোতল হুইস্কি পাওয়া যায়।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এসআই।
