২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে শিবির সন্দেহে ৯ জন আটক

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর চট্টগ্রাম ও খুলনায় বিক্ষোভ মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

এর আগে যুদ্ধাপরাধের বিভিন্ন রায়ের পর ঢাকায়ও একই ধরনের তৎপরতা দেখা যাওয়ায় সতর্ক ছিল পুলিশ।   

পল্টন থানার এসআই জুয়েল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িতে অগ্নিসংযোগ করতে পারে- এই সন্দেহ থেকে আটজনকে আটক করা হয়েছে।

দুপুরে আটক এই ব্যক্তিদের নাম প্রকাশ করতে রাজি হননি এসআই।