২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আনন্দ মিছিল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায়ে মঙ্গলবার বরিশালে আনন্দ মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

এদিকে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।

মিছিলে তরুণ প্রজন্মসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এ সয় দ্রুত সকল যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।

এদিকে, কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

মঙ্গলবার যোহরের নামাজের পরে নগরীর নবগ্রাম রোডে মিছিলটি কিছুদূর অগ্রসর হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।