২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে জামায়াত শিবির নেতাকর্মীরা নগরীর নিউ মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে কাদিরগঞ্জ মোড়ে গিয়ে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত পথসভা করে এবং পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

এছাড়াও তালাইমারি ও কাজলা এলাকায় ঝটিকা মিছিল বের করে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায় ঘোষণার পর জামায়াত শিবিরকর্মীরা নগরীর তিনটি স্থানে মিছিল বের করে। তবে পুলিশের কঠোর নজরদারির কারণে তারা কোনো নাশকতা চালাতে পারেনি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর এই নেতার ফাঁসির রায় দেয়।