রায়ের পর সড়ক অবরোধ লক্ষ্মীপুরে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর সড়কের বিসিক শিল্পনগরী এবং লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথায় গাছ ফেলে অবরোধ করা হয়।
সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, রায় ঘোষণার পর বিসিক শিল্পনগরী ও মিয়ার রাস্তার মাথায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
পরে পুলিশ গিয়ে একঘণ্টা পর অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে উত্তেজনা বিরাজ কোয় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করে।
