গিয়াস কাদেরের জামিন
মানহানির মামলায় জামিন পেয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
তার আইনজীবী মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার শুনানির নির্ধারিত দিনে গিয়াস উদ্দিনসহ দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান তাদের স্থায়ী জামিন দেন।
মামলার অন্য আসামি হলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস তালুকদার।
সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করায় ৩০ জুলাই গিয়াস কাদেরসহ দুজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া।
রাঙ্গুনিয়ায় বিএনপির এক ইফতার মাহফিলে যুবলীগের হামলার ঘটনা ধরে গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনে
গিয়াস কাদের হাছান মাহমুদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তোলেন।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস ওই সংবাদ সম্মেলনে বলেন, পরিবেশমন্ত্রীর এপিএস রাশেদের নেতৃত্বে বিএনপির সভাস্থলে হামলা হয়।
