রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
তিন হাজার ইয়াবাসহ রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- জালাল হোসেন মুন্না (৩০) ও শাহাদাত হোসেন ফয়সাল(৩০)।
র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সোমবার সকালে জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করতেন,” বলেন তিনি।
গ্রেপ্তারদের হাজারীবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
