২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক এড়ালেন ইউনূস

দীর্ঘদিন পর নিয়মিত সাক্ষাৎ কর্মসূচির পর সাংবাদিকদের এড়িয়ে গেলেন মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার বিকেলে ইউনূস সেন্টারে কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শান্তিতে নোবেলজয়ী ইউনূস সাংবাদিকদের চলে যাওয়ার অনুরোধ করেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, দেশ বাচাঁও আন্দোলন, প্রতিবাদী যুবক, গণমঞ্চ নামের ব্যানারে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ফটোসেশন শেষ হলে কোন ব্রিফিং হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ইউনূস এক সাংবাদিকের মাথায় হাত বুলিয়ে বলেন, “আপনাদের সাথে আজ কোন কথা বলবো না, অন্য কোন দিন কথা হবে, কেমন।”

জুন মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নোবেলজয়ীর সঙ্গে দেখা করার পর তিনি নিয়মিতভাবে রাজনীতি নিয়ে কথা বলতেন।