কারাভোগের পর দেশে ফিরল এক ভারতীয়
বাংলাদেশের কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ায় এক ভারতীয়কে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।
মজদুর আলম মোল্লা (২০) নামের ওই ব্যক্তিকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
মজদুর ভারতের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার নবগ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি খাজা মুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজদুর গত বছরের ৩ জুন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
“বিজিবি সদস্যদের করা মামলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়।”
শাস্তির মেয়াদ শেষে দুই দেশের আনুষ্ঠানিকতার পর মজদুরকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে দিনাজপুর জেলা কারাগার।
