২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকার ডেমরা থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মালামালসহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 09:43 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার সকালে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়ে।

এ সময় পাশের একটি ঘর থেকে ট্রাকে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তুলাসহ ‘ছিনতাইকারী দলের সদস্য’ সামসুদ্দিন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার পরিদর্শক মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ সেপ্টেম্বর রাতে সারুলিয়া এলাকায় থেকে চালক ও হেলপারকে মারধর করে ৪/৫ জন ছিনতাইকারী ট্রাকটি (ঢাকা মেট্টো-ড-১৪-১৫৬৭) ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ট্রাক ও তুলার মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।