২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে লজ্জাবতী বানর উদ্ধার

শেরপুরে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শেরপুর থানা পুলিশের সহায়তায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বাঘের চর গ্রাম থেকে বানরটিকে উদ্ধার করে শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘শাইন’।

পুলিশের সহায়তায় সংগঠন দুটি ওই গ্রামের কৃষক বশর উদ্দিনের বাড়ি থেকে বানরটিকে নিজেদের জিম্মায় নিয়ে আসে।

শেরপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক স্থানে বানরটিকে শীঘ্রই অবমুক্ত করা হবে।