২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত

বরিশাল-পটুয়াখালী সড়কে বাসচাপায় আহত এক স্কুলছাত্র মারা গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল আহমেদ (১৫) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বারেক মাঝির ছেলে। সে বাকেরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার জানান, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়।

“গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”