২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের চারদিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের চারদিন পর এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার রাত ১১টার দিকে হাকালুকি হাওরের চাতলা বিল থেকে কলেজছাত্রী ফিরোজা আক্তার তুলির (১৮) লাশ উদ্ধার করা হয়। 

লাশ ময়না তদন্তের জন্য রোববার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার ভবানীপুর গ্রামের ফয়জুর রহমানের মেয়ে তুলি  জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।  বুধবার ভোরে তুলি বাড়ি থেকে নিখোঁজ হন।

জুড়ী থানার ওসি মাহববুবুর রহমান জানান, শনিবার রাতে হাওরে মাছ ধরতে গিয়ে জেলেরা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।  রাতে লাশ থানায় নিয়ে আসার পর লাশ সনাক্ত করেন তার বাবা।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধে হত্যার পর তুলিকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। স্রোতের টানে লাশটি হাকালুকি হাওরে চলে যায়।

এ ব্যাপারে জুড়ী থানায়  মামলা হয়েছে বলে ওসি জানান।