বাগেরহাটে ভারতীয় জালনোটসহ গ্রেপ্তার ২
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ভারতীয় মুদ্রার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে চাউলঠুরী গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের নগরবাসী পান্ডের ছেলে গোপাল পান্ডে (২৭) এবং দত্তডাঙ্গা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে আবজাল মোল্লা (৩৮)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় মুদ্রার জাল নোটের ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল চাউলঠুরী গ্রাম থেকে ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ভারতীয় পাঁচশ টাকার ৭০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি তাদের কাছে এই টাকা বিক্রির জন্য সরবরাহ করেছিল বলে তারা পুলিশকে জানিয়েছে।
