কার্টনে যুবকের মস্তকবিহীন দেহ
রাজধানীর হাজারীবাগের ওয়াসপুর বুড়িগঙ্গা শাখা নদীর পার থেকে টেলিভিশনের কার্টনের ভিতর থেকে যুবকের মস্তকবিহীন খন্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ।
দেহের খণ্ডিত অংশগুলো পলিথিনে মোড়ানো ছিল।
হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় নদীর পাড়ে একটি টেলিভিশনের কার্টন উদ্ধার করা হয়।
“কার্টনটির মধ্যে অজ্ঞাতপরিয়ের এক যুবকের দুটি হাত, দুটি পা ছিল। পরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের দেহটিও পাওয়া যায়। তবে মাথা পাওয়া যায়নি।”
ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
খণ্ডিত টুকরাগুলোর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
