২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু

ভিমরুলের কামড়ে জয়পুরহাট সদর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:15 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যুবক আনিসুর রহমানের মৃত্যু হয়।

আনিসুর (৩০) উপজেলার ভাদশা ইউনিয়নের দেবরাইল শুকটি পাড়া গ্রামের মংলা মিয়ার ছেলে।

ভাদশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার আনিসুর নওগাঁর ধামইরহাটে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।

সেখানেই আনিসুরকে ভিমরুলে কামড়ায়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং পরবর্তীতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আনিসুর মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।