২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলে নিহত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 04:59 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

রামগতি থানার ওসি মোক্তার হোসেন জানান, শুক্রবার ভোররাতে উপজেলার চরগাজির মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার চরগাজি গ্রামের আবু তাহেরের ছেলে।