নেত্রকোনায় দুর্গা প্রতিমা ভাংচুর
নেত্রকোনা সদর উপজেলার একটি মন্ডপের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতের কোনো এক সময়ে উপজেলার দিগজান গ্রামের দিগজান যুব সংঘ দুর্গামন্ডপে পাঁচটি প্রতিমা ভাংচুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দিগজান যুব সংঘ দুর্গামন্ডপে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ মূর্তি বানানো প্রায় শেষ পর্যায়ে ছিল। রাতের কোন এক সময়ে মন্ডপে ঢুকে দুর্বৃত্তরা এই পাঁচ প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে রাখে।
তিনি বলেন, “শনিবার সকালে মন্ডপের সভাপতি অজয় কুমার সরকার প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”
খবর শুনে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
