২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাদের জ্ঞান আহরণের পরামর্শ মুহিতের

আমলাদের জ্ঞান আহরণের প্রতি ‘মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 01:44 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

তিনি বলছেন, “আমলাতন্ত্রকে জ্ঞান আহরণে প্রতি মনোযোগী হতে হবে। এর এর জন্য প্রতিষ্ঠানও জরুরি।”

শনিবার রাজধানীর আগারগাঁও এ সিভিল সার্ভিস কলেজ ঢাকার নতুন ক্যাম্পাস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

২০০৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত এ কলেজের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তত্ত্বাবধায়ক সরকারের সাবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, “সিভিল সার্ভিস কলেজকে সেন্টার অব এক্সিলেন্স করতে হলে এর গভর্নিং বডিতে পরিবর্তন আনতে হবে। প্রাক্তন আমলাদের চেয়ে এখানে বেশি বেসরকারি খাত ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করতে হবে।”

কলেজের ‘কোর্স অরিয়েন্টেশন’ পরিবর্তনের পরামর্শ দেন মুহিত।

কলেজটিতে ‘গভর্নেন্স আ্যান্ড পাবলিক পলিসি’, ‘ইন্টারন্যাশনাল ইকোনেমিক রিলেশন’ এবং ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের’ ওপর স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়।

সরকারি আমলাদের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরতদেরও উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে কলেজটিতে।

কলেজের ট্রাস্টি বো্র্ডের সদস্য সাবেক সচিব আব্দুর রশিদ তার বক্তব্যে জানান, কলেজটির নাম ‘পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট’ করার প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।