২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি বন্দুকসহ কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা রসুল খান (২১), দেলোয়ার হোসেন (৩৪) ও  জাহাঙ্গীর আলম (২৮)।

এরা সবাই মহাসড়কে পরিবহন ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর শনিবার ভোরে সীতাকুণ্ড এলাকার পিএইচপি গ্লাস ফ্যাক্টরির পেছনের পাহাড়ে তল্লাশি চালিয়ে একটি ভাঙ্গা ঘর থেকে দেশী দুটি বন্দুক ও পাঁচ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি বদিউজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ থেকে সাতটি ডাকাতি মামলা থাকলেও তারা প্রত্যেকে ৩০ থেকে ৪০টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”