২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা কর্মকর্তাকে শোকজ

চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

ডিবির ওসি ওমর ফারুককে এ নোটিশের পাশাপাশি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে চৌহালী থানায় বদলি করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ লাইনস ট্রেনিং সেন্টার ইন সার্ভিস) আবু সাইমকে দায়িত্ব দেয়া হয়েছে। 

শুক্রবার সকালে আবু সাইম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দায়িত্ব প্রাপ্তির কথা শুনেছি। এখনো তদন্ত শুরু করিনি।”

দ্রুত অভিযোগের তদন্ত শেষে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।