২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বগুড়া শহরের চেলোপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার দুপুরে অরক্ষিত ওই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন-সোনাতলা উপজেলার এনামুল হক ডিগ্রি কলেজের প্রভাষক কোহিনুর বেগম ও তার স্বামী আব্দুল হান্নান সরদার।  

প্রত্যক্ষদর্শী উত্তম কুমার জানান, ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। ট্রেনের চাকার সঙ্গে অটোরিকশাটি আটকে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী কহিনূর বেগম মারা যান। আহত হন তার স্বামী হান্নান সরদার।

পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান বলে জানান বগুড়া জিআরপি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন।

তিনি বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনাচাঁপা ট্রেনটি শহরের চেলোপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লাগে।